অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুরে সড়কে হাতি নিয়ে যানবাহনের কাছ থেকে টাকা আদায়ের সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। হাতির শুঁড়ের ধাক্কায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে গিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মাহুতকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে সদরপুর উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার কন্যা।
পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য তার মা ব্যাটারিচালিত ইজিবাইকে করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় একটি হাতি নিয়ে দাঁড়িয়ে থাকা মাহুত বিভিন্ন যানবাহনের কাছে টাকা চাইছিলেন। এ সময় ইজিবাইকটি হাতির কাছাকাছি পৌঁছালে হাতিটি শুঁড় বাড়িয়ে দিলে সেটির আঘাতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় আরিশা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে হাতি দিয়ে অর্থ আদায়ের সময়ই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা মাহুতকে আটক করে মারধর করে এবং হাতিটিকেও আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটক মাহুত বকুল মিয়া (২৪) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর এলাকার বাসিন্দা। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাতিটিকে নিরাপদে থানায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments