খুলনা অফিস: গোপালগঞ্জ কোটালিপাড়া উপজেলায় মাদকাসক্ত স্বামী সোহাগ তালুকদার (৩৬) পরিকল্পিতভাবে হত্যা করেছে তার ৩ সন্তানের স্ত্রী খুশিদা বেগমকে (২৮)। আহত খুশিদা বেগম রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে মারা গেছে। খুশিদা একই উপজেলার ঘাঘড়ের কয়খা গ্রামের মৃত নূর ইসলাম মেয়ে।
সরজমিনে তথ্যানুসন্ধানে জানা গেছে, গত ১০ বছর আগে কোটালিপাড়া উপজেলার পিতলপাড়া গ্রামের নুরমান তালুকদারের বড় ছেলে সোহাগ তালুকদারের সাথে বিয়ে হয় খুশিদা বেগমের। বিয়ের পরে যৌতুকের জন্য মারপিট করতো মাদকাসক্ত স্বামী সোহাগ তালুকদার। গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় হত্যা উদ্দেশ্যে খুশিদাকে মারপিঠের শুরু করে মাদকাসক্ত স্বামী সোহাগ তালুকদার। মারপিঠের একপর্যায়ে মুমূর্ষু খুশিদার মুখে কীটনাশক ঢেলে দেয় পাষন্ড স্বামী সোহাগ। পরে স্থানীয়রা খুশিদাকে উদ্ধার করে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে মুমূর্ষু খুশিদাকে ভর্তি করা হয় গোপালগঞ্জ সদর হাসপাতালে। সব নাটকীয়তা শেষে আজ সকালে মারা যায় খুশিদা।
নিহতের ভাই আবুল হাসান বলেন, 'আমার বোনকে দীর্ঘদিন ধরে মারপিট করে মাদকাসক্ত জুয়াখোর স্বামী। এর আগে কয়েকবার মারপিট করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। গত ৩ মাস আগে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার সালিশ বিচার আর মীমাংসা করে বোনকে স্বামীর বাড়িতে পাঠায়। আজ সেই বোনকে মেরে লাশ বানিয়ে আমাদের বাড়িতে ফেরত পাঠালো তারা। আমার বোন হত্যার বিচার চাই।'
এদিকে খুশিদা বেগমের মৃত্যুর পরে লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায় মাদকাসক্ত পাষণ্ড স্বামী সোহাগ তালুকদার ও শাশুড়ী মাহমুদা বেগম। এবিষয়ে অভিযুক্ত সোহাগ তালুকদারের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
কোটালিপাড়া থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, 'এবিষয়ে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। ময়নাতদন্তের রিপোর্টের পরে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments