সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৯৯ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড ও সনদ এবং ৬১ জন মৃত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এস এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসব বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সেলিম রেজা, উপজেণা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৬২ জন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন সহ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরন করেন প্রতিমন্ত্রী পলক।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments