নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার গোমাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বালুমহালের ইজারাদার আরিফ খান। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে জেলা সদরের বোবাহালা বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেছ মণ্ডল, জুয়েল মিয়া, যুবদল নেতা ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লিখিত বক্তব্যে ইজারাদার আরিফ খান বলেন, “নেত্রকোনার মধ্যে বৈধভাবে অনুমোদিত একমাত্র বালু ঘাটটি হলো বোবাহালার গোমাই নদীর এই বালুমহাল। আমি সরকারি বিধি মোতাবেক ইজারা গ্রহণ করে এখানে বালু উত্তোলন করছি। কিন্তু কিছু অসাধু চক্র ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “একটি সংঘবদ্ধ চক্র প্রশাসনের নজর এড়িয়ে জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে নদী থেকে বালু তুলে বিক্রি করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে এবং নদীতীরবর্তী বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।”
আরিফ খান জানান, এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা উদ্বেগজনক।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “অবৈধ বালু উত্তোলন ও বিপণন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বৈধ ইজারাদার হিসেবে আমার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।”
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments