স্টাফ রিপোর্টার: জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি এখন অনেকটা সুস্থ বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
শনিবার দুপুরে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেন কাদের গনি চৌধুরী।
পেশাজীবীদের এ নেতাকে শনিবার সকালেও বিভিন্নস্তরের নেতা-কর্মীরা দেখতে আসেন হাসপাতালে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এডভোকেট আবদুস সালাম পিন্টু পিজি হাসপাতালে আসেন। তিনি চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সের প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার প্রফেসর ডা: নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ডা: শেখ ফরহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাফিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর শফিউল গনি চৌধুরী, প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, প্রফেসর ডা: রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম, মোরসালিন নোমানী, জিএম রাজিব হোসেন, মিয়া হোসেন, অজিত রায়, ফজলুর রহমান জুলফিকার, রফিক লিটন, রিয়েল রোমান, আল আমিন, ফিজিওথেরাফিষ এসোসিয়েশন অব বাংলাদেশ-প্যাব সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল, মহাসচিব মো. তানভীরুল আলম, প্যাব নেতা মহসীন আকন্দ, মো. রাসেল হুদা, নাজমূল হাসান, তানভীর হাসান, রাশেদুল ইসলাম রিপন, ওয়াসিউর রহমান, নার্সেস এসোসিয়েশনের সুজন মিয়া, মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশনের জুন্নুন রেজা চৌধুরী প্রমুখ সাংবাদিকদের এ নেতাকে দেখতে হাসপাতালে আসেন।
সাংবাদিক কাদের গনি চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: আবুল কালাম আজাদের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
ডা. আজাদ জানান, কাদের গনি চৌধুরী এখন অনেকটা সুস্থ। তিনি ইচ্ছা করলে বাসায় গিয়েও চিকিৎসা নিতে পারেন। তাঁর শরীরে ব্যথা, কাশি এবং দুর্বলতা এখনও রয়ে গেছে। এগুলো পুরোপুরি সারতে কিছুদিন সময় লাগবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments