ডেস্ক রিপোর্ট: ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গতকাল তিতাসের অভিযানে এক লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং ৭টি মামলা দায়ের করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং অননুমোদিত গ্যাস ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ঢাকার খিলগাঁওয়ের নন্দীপাড়ায় পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন অপসারণ, পুনঃস্থাপিত অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ এবং আবাসিক শ্রেণির আনুমানিক ১০৩টি দ্বিমুখী স্থাপনার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, অননুমোদিত তিনজন গ্রাহকের মোট ৩৫টি চুলা বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং পাঁচটি মামলা দায়ের করা হয়।
গাজীপুরের টঙ্গী থানাধীন দত্তপাড়া এলাকায় পরিচালিত অভিযানে গ্যাসের চাপ বৃদ্ধিকারী বুস্টারের অবৈধ ব্যবহারের কারণে দুজন আবাসিক গ্রাহককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে মোট দু’টি মামলা দায়ের করা হয়।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজস্ব ফাঁকি রোধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং তিতাসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং সৈকত রায়হানের নেতৃত্বে এ দু’টি অভিযান পরিচালিত হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments