কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। নারী কৃষকদের অংশগ্রহণে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা স্ট্রীট চাইল্ড’র গেটস ফাউন্ডেশনের সহযোগীতায় আভাস এর আয়োজন করে। এতে উপজেলার ৩৫ জন নারী কৃষক অংশগ্রহণ করেন।
এ কর্মশালার সভাপতিত্ব করেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। প্রধান অতিথি অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিপিপির উপজেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান, এনজিও রাসিন’র নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্রীট চাইল্ড এর কান্ট্রি লিড ইমতিয়াজ রিদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্প ফোকাল ও পরিচালক ফান্ড রাইজিং এর জহুরুল হাসান তালুকদার, প্রকল্প ম্যানেজার মো.এনামুল হক, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি এন্ড লিয়াযো অফিসার মো.ইউনুস।
বক্তারা নারী কৃষকদের জীবিকায় উন্নতি সাধনের পাশাপাশি বুট ক্যাম্প থেকে উদ্ভাবিত ধারণাগুলোর বাস্তব প্রয়োগ, জলবায়ু সহনশীল কৃষি ও শ্রম সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়ন করা নিয়ে আলোচনা করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments