ডেস্ক রিপোর্ট: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল রবিবার শুরু হবে । এ বছর ১১ টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।
মোট ১১ টি শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৩ হাজার ৮১০ টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮ টি। এরমধ্যে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪ টি, শিক্ষা প্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬ টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬ টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ৮৫ টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০ টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৯২৭ টি। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭ টি এবং কেন্দ্র বেড়েছে ২০ টি।
এবছর পূর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হওয়ার সময় সকাল ১০ টা এবং শেষ হওয়ার সময় দুপুর ১ টা। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার হলে অবশ্যই প্রবেশ করতে হবে।
এসএসসি পরীক্ষার ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক পরিসংখ্যান হতে জানা যায়, বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, মানবিকে ৮ লাখ ২৩ হাজার ৮৮৫ জন ও ব্যবসায় শিক্ষায় ২ লাখ ৮০ হাজার ৮১৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে।
২০২২ সালে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৭ হাজার ২৫৪ জন। এই বিভাগে পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ৩৭ হাজার ৩২০ জন।
২০২২ ও ২০২৩ সালের এসএসসি/দাখিল/এসএসসি ভোকেশনাল) ও দাখিল ভোকেশনাল) পরীক্ষার তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এরমধ্যে ছাত্র ছিল ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং ছাত্রী ছিল ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন।
সাধারণ শিক্ষা বোর্ডের অধীন তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল হতে ২৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৪ মে হতে ৩০ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীন তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল হতে ২৫ এপ্রিল এবং ব্যবহারিক পরীক্ষা ২৭ মে থেকে ৩ জুন এবং কারিগরি শিক্ষাবোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে ।
নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments