পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় হাফিজুর ইসলাম (২৫) নামে এক ইজিবাইকের যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার শালবাহান রোড মাঝিপাড়া সংলগ্ন ডাহুক সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ দুইজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানা যায় , হাফিজুর তেঁতুলিয়া থেকে ইজিবাইকে করে নিজ বাড়িতে ফিরছিলেন। ডাহুক সেতু এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে গিয়ে সজোরে আঘাত করে এবং দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই হাফিজুর মারা যান। এ সময় আহত হন ইজিবাইক চালকসহ আরও দুইজন।
এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক দুটি ও ইজিবাইকটি জব্দ করেছে পুলিশ। নিহতের ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments