জাবি প্রতিনিধি : শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য “শিক্ষা উন্নয়ন” ক্যাটাগরিতে “এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২ পেতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম।
বুধবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামী রবিবার (০৫ মার্চ) সন্ধ্যা ০৬ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ৮ নম্বর ফ্লোরে অনুষ্ঠিতব্য এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’ এর অবুষ্ঠান থেকে উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক নূরুল আলম বলেন, যেকোনো পদক বা পুরস্কারই যেমন সম্মানের তেমন তা আনন্দেরও। রক্তঝরা মার্চের এই দিনে আমার জন্য এটিও আনন্দের খবর। আমাকে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করায় এটিএন বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ। শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাজ চলমান থাকবে। পাশাপাশি বিশ্বমানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানেও তৎপরতা অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এমপি আনিসুল হক প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রদান করবেন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
উল্লেখ্য, ২০২২ সালে “এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ ” অ্যাওয়ার্ডটি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইটি, কৃষি, যোগাযোগ, তথা প্রযুক্তিসহ অন্যান্য সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদের প্রদান করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments