ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের সাও পাওলো রাজ্যে শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রবল বৃষ্টির কারনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছে।
এদের মধ্যে সাতটি শিশু রয়েছে। এছাড়া প্রায় পাঁচ’শ লোক বাস্তুুচ্যুত হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধৃতি দিয়ে সাও পাওলো রাজ্য গভর্ণর এ কথা জানান।
ব্রাজিলের সবচেয়ে জনবহুল সাও পাওলো রাজ্যে ৪ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। বৃষ্টিপাতের জেরে রাজ্যের ১০টি শহর ও ৬৪৫টি মিউনিসিপ্যালটি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এ সব এলাকায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্ণর জোয়াও দোরিয়া।
তিনি মৃত ১৮ জনের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, রোববারেই ১১ জনের মৃত্যু হয়েছে। একাধিক ভূমিধসে বাড়িঘর চাপা পড়ে তাদের মৃত্যু হয়। এছাড়া নয়জন আহত ও পাঁচজন নিখোঁজ রয়েছে।
তুমুল বর্ষণের শিকার হয়েছে সাও পাওলো শহরও। এক কোটি ২০ লাখ লোকের বাস এই শহরে। তবে সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সাও পাওলোর বেসামরিক প্রতিরক্ষাবিভাগ জানিয়েছে, টানা বৃষ্টির কারণে রাজ্যজুড়ে ভূমিধস ও বন্যা দেখা দেয়। ভেঙে পড়ে গাছপালা ও ঘর-বাড়ির দেয়াল।
উল্লেখ্য, গত অক্টোবরে ব্রাজিলে বর্ষাকাল শুরু হয়। এরপর থেকে বড় ধরনের নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। এসবের জেরে উত্তরাঞ্চলের বাহিয়া রাজ্যে ২৪ জনের মৃত্যু হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস জেরাইস রাজ্যে মারা গেছে ১৯ জন। এ ছাড়া বাস্ত্যুচুত হয়েছে হাজারো মানুষ।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments