ডেস্ক রিপোর্ট: বছরের শুরুতেই স্মার্টফোন ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এলো চীনা প্রযুক্তি কোম্পানি অপো। কোম্পানিটি তাদের অপো এথ্রিএক্স মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে। বিকনলিংক ফিচারযুক্ত এই স্মার্টফোনের দাম ১৬ হাজার ৯৯০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।
অপো এথ্রিএক্সের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে বিকনলিংক। এই ফিচারের মাধ্যমে ফোনটির ব্যবহারকারী কোন নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই ফ্রি কল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মোবাইল সিগন্যাল না পান অথবা ইন্টারনেট সংযোগে সমস্যা হয় তখন বিকনলিংক ফিচার ব্যবহার করে কাছাকাছি দূরত্বে ভয়েস কল দেয়া যাবে। ব্লাটুথ ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে ভয়েস কল তৈরি করে বিকনলিংক।
এই অপো এথ্রিএক্স স্মার্টফোনটি মলিটারি-গ্রেড শক রেসিসট্যান্স সক্ষমতাযুক্ত। ফলে যে কোন সামান্য আঘাতে সাধারন ফোনের মতো এটি ভেঙে যাবে না নষ্ট হবে না। এছাড়াও রয়েছে স্প্ল্যাশ টাচ (আইপি৫৪ রেটিং)। এই স্প্ল্যাশ টাচের সুবাদে ফোনটি ধূলো-বালি ও পানির ছিটা থেকেও সুরক্ষিত থাকবে। ফোনটি দ্রুত চার্জ হতে অপো এথ্রিএক্সে ব্যবহার করা হয়েছে ৪৫ডব্লিউ ফ্লাশ চার্জ প্রযুক্তি।
অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেছেন, ‘ ভক্তদের জন্য নতুন বছর অবিস্মরণীয়ভাবে শুরু করতে অপো প্রতিশ্রæতিবদ্ধ। বিকনলিংক ফিচারযুক্ত অপো এথ্রিএক্স উন্মোচন করে আমরা যেকোন পরিস্থিতিতে যোগাযোগকে আরো সহজ করে তুলেছি। একটি উন্নত বিশ্ব রচনায় সহায়তা করতে ব্যবহারকারীরর ফিঙ্গারটিপসে নতুনত্ব নিয়ে আসা হবে। ’
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments