সাভার (ঢাকা)সংবাদদাতা: সাভারে উপজেলায় পোশাক কারখানায় চাকুরি প্রত্যাশী এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার সহকর্মীর ডাক চিৎকারে স্থানীয়রা ৩ ধর্ষককে আটক করলেও আরও একজন পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর ঝাউচর এলাকার এসএম জুয়েলের হাউজিংয়ের ভিতরে এই দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতরা হলো ঢাকা জেলার সাভার থানার ঝাউচর উত্তরপাড়া মহল্লার মৃত আ. ছাত্তারের ছেলে মো. রাসেল (২৯), মোঃ আবুল কাশেমের ছেলে মো. কবির হোসেন (২৪) ও মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ শরীফ হোসেন (২৭)।
ঘটনায় পলাতক রয়েছে দক্ষিণ মেইটকা গ্রামের মোঃ সোহরাবের ছেলে সোহাগ মিয়া (২৮)।
মামলার এজাহার থেকে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী গত বুধবার সাভারের শ্যামপুর এলাকায় অর্কিড গার্মেন্টসে চাকুরির জন্য যায়। সেখান থেকে তার সহকর্মী মোঃ রাকিব হাসান লাবুর সাথে বাসায় ফেরার পথে ঝাউচর এলাকার এসএম জুয়েলের হাউজিংয়ের সামনে পৌঁছালে ৪জন বখাটে ওই নারীকে জোরপূর্বক হাউজিংয়ের মধ্যবর্তী স্থানে কলা বাগানের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই নারী এবং তার সহকর্মীর ডাক চিৎকারে স্থানীয়রা ৩ ধর্ষককে আটক করে। এ সময় সোহাগ নামে এক ধর্ষক কৌশলে পালিয়ে যায়। সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সবুজ বলেন, ‘দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করা সম্ভব হলেও একজন কৌশলে পালিয়ে যায়। পরে ধর্ষণকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
সব মন্তব্য
No Comments