ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনের মেঘনা নদী থেকে অজ্ঞাত (৪০) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে তজুমদ্দিন উপজেলার বাসনভাঙ্গাচর ও চর কাঞ্চন এলাকার মধ্যবর্তী স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানাযায়, সোমবার সকালে মেঘনা নদীর তজুমদ্দিন সীমানায় কোস্টগার্ড সদস্যরা টহলরত অবস্থায় বাসনভাঙ্গাচর ও চর কাঞ্চন এলাকার মধ্যবর্তী স্থান ভাসমান অবস্থায় অজ্ঞাত এ লাশটি দেখতে পায়। পরে তারা লাশটি উদ্ধার করে দুপুর সাড়ে ১২ টার দিকে তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশটির মাথায় টাক (চুল নেই),গায়ে মেরুন রংয়ের একটি পাঞ্জাবী , পরনে সাদা রংয়ের পায়জামা ও হাতে একটি ঘড়ি রয়েছে। বয়স আনুমানিক ৪০/৪৫ বছর হতে পারে। লাশটি কোন জেলের নয়, যে কোন শিক্ষিত ব্যক্তির লাশ হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments