ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি।
অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ল্যাগশিপ-ইন্সপায়ার্ড লুকে তৈরি হয়েছে অপো এ৬সি। এতদিন এই ধরনের প্রিমিয়াম ডিজাইন শুধু হাই-এন্ড ফোনেই দেখা যেত।
নতুন এই ফোনে থাকছে স্লিক ফ্ল্যাট-ফ্রেম বডি, পলিশড ফিনিশ ও মিনিমালিস্ট ক্যামেরা লেআউট। প্রথম দেখাতেই ডিভাইসটি রিফাইন্ড ও প্রিমিয়াম অনুভূতি দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাফে, মিটিং বা মিরর সেলফি—সবখানেই ফোনটি ব্যবহারকারীকে আত্মবিশ্বাসী লুক দেবে।
*দুইটি আকর্ষণীয় রঙে আসছে অপো এ৬সি:*
১. *ফেদার হোয়াইট:* পাখির ডানা থেকে অনুপ্রাণিত। আলোতে পালকের মতো স্নিগ্ধ টেক্সচার ও এলিগেন্ট ইফেক্ট তৈরি করে।
২. *স্টোন ব্রাউন:* ন্যাচারাল স্টোন থেকে অনুপ্রাণিত। মখমলে ফিনিশিং ও ম্যাচিউর এলিগেন্সের সমন্বয়।
অপো বাংলাদেশ জানায়, অপো এ৬সি-এর মাধ্যমে প্রিমিয়াম ডিজাইন, ফ্যাশনেবল লুক ও নির্ভরযোগ্য ব্যবহার—সবকিছু এক ডিভাইসেই পাওয়া যাবে। আনুষ্ঠানিক উন্মোচনের আগেই ফোনটি নিয়ে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম জোরদার করতে ইন্টেনসিভ ওয়ার্কশপের মাধ্যমে আজ মঙ্গলবার ২৩ জুন শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম দ্ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে এগিয়ে থাকতে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে ফেসবুকে (Facebook) আমূল পরিবর্তন আনছে মেটা (Meta)। সোমবার, ১৬ জুন ২০২৬ এক ব্লগ পোস্টে ...
ডেস্ক রিপোর্ট: পৃথিবীর বাইরে প্রথমবারের মতো মঙ্গলগ্রহের বুকে অক্সিজেন তৈরি করে ইতিহাস গড়লেন বিজ্ঞানীরা। নাসার মার্স রোভার পারসিভারেন্সের সঙ্গে পাঠানো ‘মক্সি’ যন্ত্রের মাধ্যমে মঙ্গলের কার্বন-ডাই-অক্সা ...
স্টাফ রিপোর্টার: কারিগরি ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেটার মালিকান ...
সব মন্তব্য
No Comments