ডেস্ক রিপোর্ট: আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ বৃষ্টি আইনে ২২ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। রনি ৩৮ বলে ৬৭ রান করেন। ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। দলকে উড়ন্ত সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার লিটন ও রনি। পাওয়ার প্লেতে দলকে ৬ ওভারে ৮১ রান এনে দেন তারা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে পাওয়ার প্লেতে বাংলাদেশের এটিই সর্বোচ্চ রান। আগেরটি ছিলো ৭৬ রান। ২০১৩ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ওভারে ৪ উইকেটে ৭৬ রান করেছিলো বাংলাদেশ।
পাওয়ার প্লেতে লিটন ১৯ বলে ৪০ ও রনি ১৭ বলে ৩৮ রান তুলেন। অষ্টম ওভারের প্রথম বলে লিটনকে শিকার করে বাংলাদেশের বিধ্বংসী উদ্বোধনী জুটি ভাঙ্গেন পেসার ক্রেইগ ইয়ং। মিড অফের উপর দিয়ে মারতে গিয়ে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংকে ক্যাচ দেন লিটন। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৩ বলে সাজানো তার ৪৭ রানের ইনিংসের সমাপ্তি ঘটে।
দলীয় ৯১ রানে লিটনের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে রানের চাকা সচল রাখেন রনি। নবম ওভারের শেষ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। ২৪ বল খেলে ৬টি চার ও ২টি ছয়ে অর্ধশতক করেন রনি। ১১তম ওভারে শান্তকে ১৪ রানে থামিয়ে দেন হ্যারি টেক্টর।
দলীয় রান দেড়শ পার করে আউট হন রনি। ১৪তম ওভারের শেষ বলে মিডিয়াম পেসার গ্রাহাম হুমের বলে বোল্ড হওয়ার আগেম ৭টি চার ও ৩টি ছক্কায় ৩৮ বলে ৬৭ রানের দারুন ইনিংস খেলেন তিনি।
রনির বিদায়ে উইকেটে এসেই দ্রুত রান তুলেন শামিম হোসেন। ২০ বলে ২টি চার ও ১টি ছয়ে ৩০ রান যোগ করে আউট হন তিনি।
এরপর পঞ্চম উইকেটে অধিনায়কের সাকিবের সাথে ১৭ বলে ২৯ রান যোগ করেন তাওহিদ হৃদয়। ১৯তম ওভারের পঞ্চম বলে ছক্কা দিয়ে বাংলাদেশের রান ২শ স্পর্শ করেন হৃদয়। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থবারের মত ২শ রানের কোটা স্পর্শ করলো বাংলাদেশ। ৮ বলে ১৩ রান করে ইয়ংয়ের দ্বিতীয় শিকার হন হৃদয়।
শেষ ওভারের দ্বিতীয় বলের পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি অব্যাহত থাকায় ২০ মিনিট পর ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটে ২০৭ রানেই বাংলাদেশ ইনিংসের সমাপ্তি ঘোষনা করেন ম্যাচ কর্মকর্তারা। টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ রান বাংলাদেশের। ৩টি চারে ১৩ বলে অপরাজিত ২০ রান করেন সাকিব। ৪ রানে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ। আয়ারল্যান্ডের ইয়ং ২টি উইকেট নেন।
বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রানের টার্গেট পায় আয়ারল্যান্ড। ব্যাট হাতে ঝড়ো গতিতে আইরিশ দুই ওপেনার অধিনায়ক পল স্টার্লিং ও রস অ্যাডায়ার ১৬ বলে ৩২ রান তোলেন। অ্যাডায়ারকে ১৩ রানে বোল্ড করে জুটি ভাঙ্গেন পেসার হাসান মাহমুদ।
চতুর্থ ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই ৩ উইকেট তুলে নেন পেসার তাসকিন। লরকান টাকারকে ১ রানে ও স্টার্লিংকে ১৭ রানে বোল্ড করেন তাসকিন। ডকরেলকে বিদায় করেন খালি হাতে।
শেষ ওভারেও জিততে ৩২ রান দরকার পড়ে আয়ারল্যান্ডের। ওভারে ৯ রান দিয়ে ১ উইকেটে নেন তাসকিন। ৮ ওভারে ৫ উইকেটে ৮১ রান তুলে হারের স্বাদ পায় আয়ারল্যান্ড। ২ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তাসকিন। এটিই তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং। ২১ রানে অপরাজিত থাকেন ডেলানি।
আগামী ২৯ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
বিশেষ প্রতিনিধি, লন্ডন: ২০২৬ ব্যালন ডি’অর যে হ্যারি কেইন জিততে যাচ্ছেন, এটা ছিল অনেকটাই অনুমিত। লন্ডনের প্যালাডিয়ামে সোমবার রাতে সেই অনুমান ভুল প্রমাণিত হয়নি। ইংলিশদের ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
সব মন্তব্য
No Comments