আন্তর্জাতিক ডেস্ক: বুলগেরিয়ার বাস দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী সোফিয়ার দক্ষিণাঞ্চলের একটি মহাসড়কে এ দুর্ঘটনার কথা কর্মকর্তারা নিুশ্চিত করেন । দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার সেফটি এন্ড সিভিল প্রটেকশন বিভাগের নিকোলাই নিকোলভ সরকারি সম্প্রচার কেন্দ্র বিএনটিকে বলেছেন, সোফিয়া থেকে ৪০ কিলোমিটার দূরে এক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ৪৫ কিংবা ৪৬ জন নিহত হয়েছে। সাত যাত্রী বেঁচে গেছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিটিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, বাসটি তুরস্কের প্রধান নগরী ইস্তাম্বুল থেকে উত্তর মেসিডোনিয়ার স্কোপিয়ায় যাচিছল। এতে ১২ শিশুও ছিল।
প্রধানমন্ত্রী জোরান জায়েভ বলেছেন, হতাহতরা সকলেই মেসিডোনিয়ার বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments