ডেস্ক রিপোর্ট: দেশের তৈরি পোশাকশিল্পে দক্ষ কর্মশক্তি গড়ে তুলতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হয়েছে হপ লুন অ্যাপারেল লিমিটেড। এর অংশ হিসেবে হপ লুনের ইউনিট-২ কারখানায় তৈরি পোশাকশিল্পে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এর পাশাপাশি, হপ লুনের আটজন কর্মী বিজিএমইএর মূল্যায়ন ও অনুমোদনের পর এ উদ্যোগে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তাঁরা সুইং মেশিন অপারেশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ও লিন ম্যানুফ্যাকচারিং, অ্যাডভান্সড গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট এবং সোশ্যাল কমপ্লায়েন্স ও এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট—এই চারটি বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিচ্ছেন।
এ পর্যন্ত মোট ২০৮ জন এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে ১১৮ জনের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ৯০ জন হপ লুনে এবং অন্যরা বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছেন।
প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হপ লুন চাকরির মেলা ও ক্যারিয়ার কাউন্সেলিংয়েরও আয়োজন করছে। প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের বিজিএমইএর পক্ষ থেকে দেওয়া হচ্ছে সনদ ও প্রশিক্ষণ ভাতা। আর প্রশিক্ষকদের দেওয়া হচ্ছে সনদ।
সরকারের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এসআইসিআইপি। শিল্প খাতের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর কর্মশক্তি গড়ে তোলা এবং দেশের অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে উদ্ভাবন এবং তাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়ানো এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এ ছাড়া, অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করা, শিল্প খাতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বাড়ানো এবং আরও বেশি মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরিতে অবদান রাখছে এ উদ্যোগ, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এ প্রসঙ্গে হপ লুন অ্যাপারেল লিমিটেড (ইউনিট-২) -এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য দক্ষ কর্মশক্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিআইসিআইপির আওতায় বিজিএমইএর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে খাতটির জন্য কর্মোপযোগী দক্ষ জনবল তৈরিতে নিজেদের দক্ষতা ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগাতে পেরে আমরা আনন্দিত।’
বিজিএমইএর এসআইসিআইপি প্রকল্পের কো অর্ডিনেটর মোঃ আশফাকুর রহমান (রাজিব) বলেন, ‘এসআইসিআইপির সফল বাস্তবায়নে শিল্প খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হপ লুনের মতো পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ফলে প্রশিক্ষণার্থীরা কর্মক্ষেত্রভিত্তিক বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এতে তাঁদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ার পাশাপাশি শিল্পের ভবিষ্যৎ কর্মশক্তিও গড়ে উঠছে।
ডেস্ক রিপোর্ট: ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। এ উদ্যোগ দেশে মেটলাইফের বিনিয়োগ পোর্টফোলিওক ...
স্টাফ রিপোর্টার: বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা হিরো মোটোকর্প বাংলাদেশে এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো বাজারে এনেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ১২ বছরের যাত্রায় এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) আবারও স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়িয়েছে। তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির কারণে বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং ...
স্টাফ রিপোর্টার: টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছিল। কিন্তু নতুন এলএনজি কার্গো সময়মতো না আসায় সেই স্বস্তি আবারও উল্টো সংকটে পরিণত হয়েছে। কক্সব ...
সব মন্তব্য
No Comments