সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা সাংগঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে জেলা কার্যালয়ে এই সংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব এডভোকেট ছানোয়ার হোসেন, প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবি পার্টির যুগ্ম-সচিব এডভোকেট তাইজুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা তুলে ধরে এবি পার্টির কর্মসূচি ব্যাখ্যা করেন। তোষামোদির রাজনৈতিক সহমত ভাই ইফেক্ট আখ্যায়িত করে এর ক্ষতিকর প্রভাব বর্ণনা করেন। রাষ্টীয় প্রতিষ্ঠানগুলো আইনানুগ ভূমিকা পালন না করায় অর্থনৈতিক, শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার নৈরাজ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশের সংবিধানের বিষয়টি সংগঠকদের মাঝে তুলে ধরে বলেন, বাস্তবে এর কোন কার্যকারীতা নেই। এবি পার্টি ক্ষমতায় আসলে সংবিধান নতুন করে রচনা করা হবে।
এসময় অনুষ্ঠানের সভাপতি ছানোয়ার হোসেন এবি পার্টির কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহনের আহ্বান জানান।
এছাড়া আরোও বক্তব্য রাখেন, এডভোকেট আব্দুল খালেক, শিহাব ইসলাম ও খালেদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন জেলার যুগ্ম আহব্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments