স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর বছিলার ফিউচার টাউন হাউজিং এ আজ শনিবার রাতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সারাদিন ব্যাপি ২০ টি দল নিয়ে অনুষ্ঠিতব্য এ খেলার ফাইনালে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিএনপি ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক এম এস আহমাদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মীর কামাল,৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ওসমান গনী সেন্টু।
এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান,ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রজ্জব আলী সুমন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইলান খেলায় ডিমান্ডেবলস এফ সি ৪-১ গোলে আরহামস স্কয়াডকে পরাজিত করে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments