ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনের সঙ্গে সড়ক পথে দক্ষিণাঞ্চলের জেলাগুলোকে সংযুক্ত করতে ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিটিসি। এ লক্ষ্যে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঘাট পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে প্রতিনিধি দলটি ফেরি রুটের সম্ভাবতা যাচাই শেষে তেঁতুলিয়ার ১৩ কিলোমিটার নৌপথে ফেরি সার্ভিস চালুর চিন্তা করেন তারা। এ জন্য লালমোহনের নাজিপুর টু পটুয়াখালীর কালাইয়া পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে রয়েছেন বিআইডব্লিটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, পরিচালক (বাণিজ্য) এস এম অশিকুজ্জামান ও ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী। এছাড়ারাও ভোলার ম্যানেজার মো. পারভেজ খান, তজুমদ্দিনের ইউএনও মোসা. মরিয়ম বেগমও এ সময় উপস্থিত ছিলেন।
পরে বিআইডব্লিটিসির ম্যানেজার মো. পারভেজ খান বলেন, লালমোহন-কালাইয়া রুটে ফেরি চালু হতে পারে। কারণ এ পথে ফেরি চালু হলে চট্টগ্রাম, কুমিল্লা, পায়রা বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে। তাই খুব দ্রুত ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিটিসি। তবে কালাইয়ার সড়কটি সংস্কার করতে হবে। তাহলে কোনো সমস্যা নেই।
এ সময় বিআইডব্লিটিসির চেয়ারম্যান নদীপথ বাড়ানোর কার্যক্রমের অংশ হিসেবে এই রুটে ফেরি সার্ভিস চালু করার জন্য দ্রুত সমীক্ষার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এ রুটে ফেরি চলাচল কার্যক্রম শুরু করা হবে।
এদিকে নাজিপুর-কালাইয়া রুটে ফেরি সার্ভিস চালু হলে শুধু দ্বীপজেলা ভোলা নয়, লালমোহন উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক উন্নতি হবে বলে মনে করছেন এ অঞ্চলের মানুষ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ও জামিনে মুক্তি পেয়ে বাদীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।শনিবার সকাল ১০ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে বেপরোয়া বাসের চাঁপায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নেয়ামুল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী সাজু পাম্প সংলগ্ন মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে দুটি অটো রিক্সা দুমড়ে মুচড়ে যায়।&n ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফোরণের ঘটনায় মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলে ...
সব মন্তব্য
No Comments