কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্যসহ দেশ বিরোধী সকল কার্যকলাপের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রাকিবুল আহসানের সভাপিত্বে শান্তি সমাবেশ বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান সাঈদ। এসময় পটুয়াখালী জেলা আওয়মীলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম, দিদার উদ্দিন আহমেদ মাসুম সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তারা মিশিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments