বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী সদস্য হিসেবে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহুরা। মঙ্গলবার সকালে সাড়ে ১০ টায় (১১ এপ্রিল) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তার হাতে এ নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপত্র প্রদানকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত । তিনি জেন্ডার সমতায়নে নারী নেতৃত্বকে সামনের দিকে তিনি অগ্রসর করে চলেছেন। দেশের সকল ক্ষেত্রেই নারীদের তিনি অগ্রাধিকার দিয়ে চলেছেন। সেই পদ অনুসরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সকল ক্ষেত্রে নারীদের মেধার মূল্যায়ন করছে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, এনটামি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমন বানু, দৈনিক ভোরের আকাশের সম্পাদক মনোরঞ্জন ঘোষাল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মোঃ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ডা. ফাতিমা জোহুরা ২০১০ সালে এমবিবিএস পাস করেন। ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে মানসিকরোগবিদ্যা বিভাগ থেকে এমডি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০২১ সালে একই বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ লাভ করেন। তিনি দীর্ঘ দশ বছর ধরে মানসিক রোগ নিয়ে কাজ করছেন।
ডা. ফাতিমা জোহুরা বাংলাদেশ এসোসিয়েশন অব সাইক্রাইট্রির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এসোসিয়েশন ফর থিরাপিউটিক কাউন্সিলিং বাংলাদেশ' র আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি স্বাচিপের সদস্য।
নবনিযুক্ত সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জুহুরার বাবা অধ্যাপক ডা. আহসান উল্লাহ এবং তার স্বামী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ডেপুটি প্রেস সেক্রেটারি শাখাওয়াত হোসেন মুন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments