কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ায় ট্রলি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ছেলে মৃত্যুর পর দু’পা বিচ্ছিন্ন হওয়া মা মুক্তা বেগমের (৪২) মৃত্যু হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এর আগে দূর্ঘটনায় তার ছেলে জিহাদ (১০) ঘটনাস্থলেই মারা যায়। শনিবার দুপুরে উপজেলার বালীয়াতলী ইউপির মুসুল্লিয়াবাদ এলাকায় কুয়াকাটার বিকল্প সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয় জিহাদের বড় বোন মীম, ছোট ভাই জুনায়ে দাদী জাহানারা, অটোচালক চালক নুর মোহাম্মদসহ অজ্ঞাত আরো দুইজন। তারা বর্তমানে ঢাকা ও বরিশালে চিকিৎসাধীণ রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রলিটি আটক রয়েছে। চালক ও মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments