বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে ১৯ জুলাই। ১১ জুন থেকে শুরু হওয়া ১০৪ ম্যাচের এই আসরে অংশ নিয়েছিল রেকর্ড ৪৮টি দেশ। ফিফা এবার মোট ৮৭১ মিলিয়ন ডলার বিতরণ করেছে, যার মধ্যে ৬৫৫ মিলিয়ন ডলার ছিল পারফরম্যান্স-ভিত্তিক প্রাইজমানি। বাকিটা কোয়ালিফিকেশন বোনাস ও প্রস্তুতি অনুদান। ১ ডলার = ১২২ টাকা ধরে প্রতিটি ধাপে দলগুলো কত টাকা পেল, তা এক নজরে দেখে নেওয়া যাক।
শুধু বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেই প্রতিটি ফেডারেশন পেয়েছে ১০ মিলিয়ন ডলারের কোয়ালিফিকেশন বোনাস এবং ২.৫ মিলিয়ন ডলারের প্রস্তুতি অনুদান, অর্থাৎ ১২.৫ মিলিয়ন ডলার বা প্রায় ১৫৬ কোটি টাকা। এর সঙ্গে যোগ হয়েছে পারফরম্যান্স বোনাস।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬টি দল পারফরম্যান্স বাবদ পেয়েছে ৯ মিলিয়ন ডলার করে। বোনাস ও অনুদানসহ তাদের মোট প্রাপ্তি ২১.৫ মিলিয়ন ডলার, যা প্রায় ২৬৯ কোটি টাকা।
রাউন্ড অব ৩২-এ পৌঁছানো ১৬টি দল পারফরম্যান্স বাবদ পেয়েছে ১১ মিলিয়ন ডলার। সব মিলিয়ে তাদের অ্যাকাউন্টে গেছে ২৩.৫ মিলিয়ন ডলার বা প্রায় ২৯৪ কোটি ৬০ লাখ টাকা।
শেষ ষোলোয় ওঠা ৮টি দল পারফরম্যান্স বোনাস পেয়েছে ১৫ মিলিয়ন ডলার। কোয়ালিফিকেশন বোনাস ও প্রস্তুতি অনুদানসহ তাদের মোট আয় ২৭.৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩৪৬ কোটি ৬০ লাখ টাকা।
কোয়ার্টার ফাইনালে খেলা ৮টি দলের প্রতিটি পারফরম্যান্স বাবদ পেয়েছে ১৯ মিলিয়ন ডলার। বোনাসসহ মোট প্রাপ্তি ৩১.৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩৯৩ কোটি ৬০ লাখ টাকা।
সেমিফাইনালে উঠেও চতুর্থ হওয়া দল পারফরম্যান্স বাবদ পেয়েছে ২৭ মিলিয়ন ডলার। সব মিলিয়ে তাদের প্রাপ্তি ৩৯.৫ মিলিয়ন ডলার, যা প্রায় ৪৯০ কোটি ৮০ লাখ টাকা। তৃতীয় স্থান পাওয়া দল পারফরম্যান্স বোনাস পেয়েছে ২৯ মিলিয়ন ডলার। বোনাস ও অনুদানসহ তাদের মোট আয় ৪১.৫ মিলিয়ন ডলার বা প্রায় ৫১৫ কোটি ৬০ লাখ টাকা।
ফাইনালে হেরে যাওয়া রানার্সআপ দল পারফরম্যান্স বাবদ পেয়েছে ৩৩ মিলিয়ন ডলার। সব মিলিয়ে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে ৪৫.৫ মিলিয়ন ডলার, যা প্রায় ৫৪৭ কোটি টাকা।
আর নতুন চ্যাম্পিয়ন দল পারফরম্যান্স প্রাইজ পেয়েছে ৫০ মিলিয়ন ডলার। কোয়ালিফিকেশন বোনাস ১০ মিলিয়ন ও প্রস্তুতি অনুদান ২.৫ মিলিয়ন ডলারসহ তাদের মোট প্রাপ্তি ৬২.৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬৮ কোটি ৭৫ লাখ টাকা।
ফিফা জানিয়েছে, এই অর্থ সরাসরি খেলোয়াড়দের নয়, সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনকে দেওয়া হয়েছে। তা থেকে বোনাস, অবকাঠামো নির্মাণ ও ফুটবল উন্নয়নে ব্যয় হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments