মো.পাভেল ইসলাম রাজশাহী: বৃষ্টিতে ভিজে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নদী ভাঙ্গন থেকে ৫ টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষকে রক্ষা ও বাঁধ রক্ষায় স্থায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা রাজাবাড়ী হাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে ভাঙ্গনকবলের মুখে পড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,জনপ্রতিনিধি,ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,গোদাগাড়ী উপজেলার নিমতলা,চকপাড়া,খারিজাগাঁতী,বাদলবারই পাড়া, আলীপুর ৫টি গ্রামের ১০ হাজার মানুষ গত দুই বছর থেকে পদ্মার অব্যহত ভাঙ্গনের ফলে চরম ক্ষতির মধ্যে পড়েছে। নদীভাঙ্গনের ফলে ফসলি জমি,স্কুল-কলেজ,মাদ্রাসা, মসজিদ-মন্দির,আম-কলাসহ বিভিন্ন ফলজ বাগান নদীর পেটে বিলিন হয়ে গেছে। বর্তমানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান বর্ষা মৌসুমে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়তে ভয় করছে। তাই এই এলাকার ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী সমাধান ও উদ্যোগ নিতে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও বক্তারা অভিযোগ করে বলেন, ২ বছর থেকে নদী ভাঙ্গন হচ্ছে কিন্তু পানি উন্নয়ন বোর্ড স্থায়ী কোন ব্যাবস্থা গ্রহণ করে না। তাদের সদিচ্ছার অভাব রয়েছে। এছাড়াও সাময়িক ভাঙ্গন রোধের জন্য যেসব জিও ব্যাগ ফেলা হয় সেগুলোতে তারা দুর্নিতী করে। যে পরিমাণ জিও ব্যাগ বরাদ্দ হয় সেই পরিমাণ কাজ না করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়।
মানববন্ধনে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামানসহ বিভিন্ন সুধিজন উপস্থিত ছিলেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments