বুলবুল আহমেদ , নাটোর প্রতিনিধ: নাটোরে সালমান (১৭)নামে এক এসএসসি পরীক্ষার্থীর ছুরির আঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ পেশায় একজন রিক্সা চালক এবং ওই এলাকার ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত সালমান একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয় এর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
নিহত খোরশেদ আলমের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন নিহত খোরশেদ আলম। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সালমান সন্ধ্যায় খোরশেদ আলমকে কুপিয়ে জখম করে তার বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে খোরশেদ আলমের আত্মীয়-স্বজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, নিহত খোরশেদ আলম একজন গাঁজা ব্যবসায়ী এবং সেবনকারী। অভিযুক্ত সালমান মাদকাসক্ত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারে চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments