মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী রেলগেট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকসহ চারজন আহত হয়েছে। দুর্ঘটনায় এক ট্রাকচালক ট্রাকের ভেতরে আটকা পড়ে আছে। তাকে উদ্ধার করতে গোদাগাড়ী ফায়ার সার্ভিসসহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের তিনটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী রেলগেট কসাইপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে পণ্যবাহী একটি ট্রাক রাজশাহীর দিকে আসছিল। অপরদিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে একটি ট্রাক যাচ্ছিল। পতিমধ্যে ট্রাক দুটি একে অপরকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
গোদাগাড়ী ফায়ার স্টেশনের ফাইটার রফিকুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ইউনিট এবং রাজশাহী শহর থেকে একটি ইউনিট দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধারে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে আহত তিন জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে যাওয়ায় ট্রাকের চালক এর ভেতরে আটকা পড়ে আছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments