খুলনা অফিস: মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, কবি-সাহিত্যিক-অনুবাদক ও শিক্ষানুরাগী ফাদার মারিনো রিগনের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মোংলার শেলাবুনিয়াস্থ তাঁর সমাধিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ৫ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টায় শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। যেসব সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পন করে তারা হলো মোংলা সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সেবা সংস্থা ও সেন্ট পলস ধর্মপল্লী। সকাল সাড়ে ৯টায় ফাদার রিগন সমাধি চত্বরে রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন সেন্ট পলস ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল, মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সাহারা বেগম, সেবা সংস্থার নির্বাহি পরিচালক মিনা হালদার, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত কস্তা, সাংস্কৃতিক সংগঠক গীতিকার মোল্লা আল মামুন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন ইতালি নাগরিক ফাদার রিগন বাংলার সাংস্কৃতিক ঐশ্বর্যের প্রেমে মৃত্যুর আগে ৫০ বছর এবং মৃত্যুর পরেও তাঁর অন্তিম ইচ্ছায় বাংলার মাটিতেই শায়িত হয়েছেন। বক্তারা বলেন তিনি নিজেই বলতেন তাঁর "মস্তকে রবীন্দ্রনাথ আর অন্তরে আছে লালন"। তিনি যাজকীয় দায়িত্বের বাইরে এসে শিল্প-সাহিত্য ও শিক্ষা-সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখেছেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments