ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা সরদার ইকরামুল কবির ও গোলাম সরোয়ার বিশ্বাসের স্বরণে গতকাল সোমবার বিকেল ৫ টায় ফুলতলা থানা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাজারের শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি কমরেড সন্দিপণ রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবলু’র পরিচলনায় স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ওয়ার্কার্স পার্টির নেতা প্রভাষক গৌতম কুন্ডু, জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম খান, রেজোয়ান আলী খান, সাবেক ছাত্রনেতা রিয়াদ হাসান তপু প্রমুখ।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments