রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানি মূলক পোস্ট দেওয়ায় সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নোয়াগাও গ্রামের সেই আলোচিত ঝুমন দাশকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানি মূলক পোস্ট দেওয়ায় শাল্লা থানার এসআই সুমনুর রহমান বাদী হয়ে ঝুমন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন তিনি ।
তাকে বুধবার দুপুরে সুনামগঞ্জের আদালতে হাজির করা হলে বিঞ্জ বিচারক তার জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ আগষ্ট ) সকালে শাল্লার নোয়াগাঁও’গ্রামের সেই ঝুমন দাশকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে নিয়ে যায়। পরে ঝুমনকে জিজ্ঞাসাবাদ শেষে রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়।
এর আগে ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার দুর্গম নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ। এই কমেন্টের কারণে সাম্প্রদায়িক দাঙ্গায় নোয়াগাওঁ গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ও ধমর্ীয় স্থাপনায় হামলা হয়। এই ঝুমন দাশ সাড়ে ৬ মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেন তিনি। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের এই গ্রামে তাণ্ডব চালিয়েছিল হেফাজত অনুসারীরা।
বুধবার সকালে ঝুমন দাসের গ্রেফতারের বিষয়টি করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা আমিনুল ইসলাম। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নোয়াগাঁও গ্রামে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments