দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাদক চোরাকারবারী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও এলোপাতাড়িভাবে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২জন মাদক চোরাকারবারী আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামের মাদক চোরাকারবারী সোহেল ও সাগর মুন্সিগঞ্জ বাজারে অবস্থানকালে মুন্সিগঞ্জ এলাকার শীর্ষ মাদক চোরারকারবারী মুকুল ও নিহাজ তাদের ওপর হামলা করে। হামলায় সাগর (২৭) সোহেল (২৮) আহত হয়। ফেনসিডিলের বকেয়া পাওনা টাকার দাবিতে তাদের ওপর হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানায়। হামলার ঘটনার পর মাদক চোরাকারবারী সাগর ও সোহেলের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র চোরকারবারী সংগবদ্ধ হয়ে মুন্সিগঞ্জ বাজার এলাকার মাদক চোরাকারবারী নিহাজের বাড়িতে হামলা চালায় এবং বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় হামলকারী মাদক চোরাকারবারীরা অন্তত ১৫-১৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের লোকজন দোকান-পাট বন্ধ করে নিরাপদ স্থানে অবস্থান নেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ফেনসিডিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাদক চোরাকারবারী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments