মো: ইকবাল হোসেন: খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কুচির মোড় এলাকায় শামীমা নাসরিন (৩৫) এর গায়ে এসিড মারায় থানায় মামলা করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতে এসিড নিক্ষেপের ঘটনা সাজানো হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কয়রা থানায় ভিকটিম নিজেই বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসা আব্দুল খালেক গাজী (৪৫), সাইফুল গাজী (২৭), আব্দুল মালেক গাজী (৩৫) ও নুর আলম গাজী (৪৫) সহ অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়েছে।
এদিকে ভুক্তভোগীর প্রতিবেশী শিক্ষিকা শামীমা, খায়রুল, সাবিনা ও খালেকের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে এসিড নিক্ষেপের নাটক সাজানো হয়েছে। ওই নারী ২৪ সেপ্টেম্বর সকালে পুলিশ ও গণমাধ্যমে এসিড নিক্ষেপে অজ্ঞাতদের কথা বললেও মামলায় পূর্ব শত্রু প্রতিবেশীদের আসামী করেছে। আমরা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, এসিড কিনা সন্দেহ হচ্ছে। যতটুকু সমস্যা এখানে চিকিৎসা সম্ভব। ভিকটিম খুলনায় যেতে চাইলে রেফার্ড করা হয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বলেন, তার অভিযোগ মামলায় নথিভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments