রংপুর অফিস: রংপুর সদর উপজেলার ৪ নং সদ্যপুষ্করিণী ইউনিয়ন-এর যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থী তাদের মধ্যে মেলবন্ধন আরও জোরদার করার প্রয়াসে সামাজিক সংগঠন হিসেবে ‘সদ্যপুষ্করিণী পাবলিকিয়ান ফোরাম (এসপিএফ)’ ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সংগঠনের ১ম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হয়েছেন জনাব মোঃ শামিম মÐল, সাধারণ সম্পাদক হয়েছেন জনাব মোঃ শাহারিয়া সৌরভ এবং কোষাধ্যক্ষ হয়েছেন জনাব মোঃ দুলাল মিয়া। এছাড়া, কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক: জনাব মো. রুমোন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক : জনাব রেজাউল হক রাইয়ান, দপ্তর সম্পাদক: জনাব মোঃ মাহিম হাসান মিম, সহ-দপ্তর সম্পাদক: জনাব মোঃ সাব্বির হোসাইন, প্রচার সম্পাদক: জনাব মোঃ নুরজ্জামান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক জনাব মোঃ তাওসিয়াদ।
উল্লেখ্য, একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী এবং সমাজকল্যাণমুখী সংগঠনরূপে গত ৩০ এপ্রিল ২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নেয়া হয় ‘এসপিএফ’ প্রতিষ্ঠার। দীর্ঘ প্রায় এক বছর ধরে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট অ্যালামনাই ও শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের পিএস টু প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ডেপুটি রেজিস্ট্রার জনাব এ কে এম আফতাবুজ্জামান-এর সভাপতিত্বে গত ১৪ এপ্রিল ২০২৩ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য-সচিবের দায়িত্বে ছিলেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক জনাব মোঃ ওমর ফারুক। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মো. শওকত আলীকে ‘সদ্যপুষ্করিণী পাবলিকিয়ান ফোরাম (এসপিএফ)’-এর প্রথম ‘প্রধান উপদেষ্টা’ হিসেবে মনোনীত করা হয়। প্রধান উপদেষ্টা নেতৃত্বে আগামী ২ বছরের জন্যে এসপিএফ-এর প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হলো। এই কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে গতকালং থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সংগঠনটি।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments