মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তানভীর আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। ওই শিক্ষার্থী রুয়েটের মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলো।
রুয়েটের শহীদ শহীদুল্লাহ হলে থাকতেন। তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বুধবার (১৭ মে) দুপুর ২টার দিকে তানভীরের সহপাঠীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ নিজ কক্ষের মধ্যে ফাঁস দেয়া অবস্থায় ছিল। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে।
তিনি আরো জানান,খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ উপস্থিত হয়। তবে মৃত্যুর এ ব্যাপারে নিশ্চিত কোনো ধরনের তথ্য জানা যায়নি। ওই হলের আরো যারা থাকে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
ওসি বলেন,আপাতত ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments