মো.পাভেল ইসলাম রাজশাহী: দীর্ঘ পাঁচ বছর পর এক দিনের সফরে রাজশাহীতে এসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন শেখ হাসিনা।
রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে এক পলক দেখতে ও তাঁর বক্তৃতা শুনতে এই জনসভায় এসেছেন। জনসভা দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের স্লোগানে-স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ।
রাজশাহী মহানগরীর তালাইমারী, সিএন্ডবি মোড়,সাহেব বাজার জিরো পয়েন্ট,রেল স্টেশন,বন্ধগেট,শহীদ এএইচএম কামারুজ্জামান চত্তরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নগরজুড়ে। শুধু নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নয়, পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ উৎফুল্লিত। উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ প্রধানকে স্বাগত জানাতে গোটা শহরটিকে রঙিন সাজে সজ্জিত করা হয়েছে। সর্বত্র শোভা পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন।
এসব ব্যানারে সরকারের উন্নয়নচিত্র বেশি ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জনসভায় আগতদের বিনামূল্যে সুপেয় পানি দেয়া হচ্ছে।
পবা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. রকিবুল ইসলাম ঐতিহাসিক মাদরাসা মাঠের গেটে ভোর ৬ টায় এসে হাজির হয়েছেন। তাঁর কপালে বাঁধা রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। তিনি জানান, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীতে এসেছে। তাঁকে এক পলক দেখতে ও বক্তব্য শুনতে, আমি ফজরের নামাজ পড়ে ঐতিহাসিক মাদরাসা মাঠে উপস্থিত হয়েছি।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর আগে বরেন্দ্র অঞ্চল তথা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহী শিক্ষা মহানগরী,সিল্ক সিটি, গ্রীণ সিটির উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া নগরীতে আবার এসেছেন তিনি।
এর আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে এসে এ মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ হাসিনা। সেই বক্তব্যে প্রধানমন্ত্রী রাজশাহী জেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন।
এর আলোকে রাজশাহীতে প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রী আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments