'ইন্টার ইউনিভার্সিটিলিগ্যাল ডিবেট ২০২৬, এ “চ্যাম্পিয়ন”
গোবিপ্রবি প্রতিনিধি: প্রথমবারের মতো আইন ও বিচারব্যবস্থাকে কেন্দ্র করে তরুণদের যুক্তিবাদী বিতর্কচর্চা জোরদার করতে হক ল’ একাডেমির উদ্যোগে 'ইন্টার ইউনিভার্সিটি ডিবেট অন লিগ্যাল ইস্যু-২০২৬ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত 'ইন্টার ইউনিভার্সিটি ডিবেট অন লিগ্যাল ইস্যু-২০২৬ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রতিনিধিত্বকারী দল "Law Verse"।
⚫ উক্ত টিমের বিতার্কিকগণ হলেন -
▪️ মো. ইমন হোসেন (২০২০-২১ শিক্ষাবর্ষ),
▪️ খন্দকার রামিম হাসান পায়েল (২০২২-২৩ শিক্ষাবর্ষ),
▪️ ফাঈদ হোসেন (২০২৩-২৪ শিক্ষাবর্ষ)।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তারিকুল আলম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আহাদ, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাসিম বিল্লাহ, বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিল্টন হোসেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার ড. আতীকুস সামাদ, ঢাকার অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সিভিল জজ রেজিস্ট্রার সাগির আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ ফ্যাকাল্টি মেম্বার মুহাম্মদ মাসুদুর রহমান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারুক হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর অরূপ বড়াই।
দেশের ২৪ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সমসাময়িক আইন ও বিচারসংক্রান্ত ইস্যুতে তাদের যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপন করেন। ফাইনাল পর্বে 'এই সংসদ মনে করে, সংসদ সদস্যদেরকে ফ্লোর ক্রসিংয়ের ক্ষেত্রে কোনো বাঁধা নিষেধ আরোপ করবে না' প্রস্তাবনায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সরকারি দলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং বিরোধী দলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এতে প্রধানমন্ত্রী হিসেবে সাফরিন সুলতানা, মন্ত্রী হিসেবে মাহির লাবিব ও সাংসদ হিসেবে তামিম মাহমুদ বিরোধী দলীয় নেতা হিসেবে ইমন হোসেন, উপনেতা হিসেবে ফাইদ হোসেন ও সাংসদ হিসেবে খন্দকার রামীম হাসান অংশগ্রহণ করেন।
পুরষ্কার বিতরণী ও ফাইনাল পর্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম, মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সেক্রেটারি ও সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান সিকদার মন্টু।
ভবিষ্যতের ন্যায়রক্ষক তথা উদীয়মান আইনজ্ঞদের এই অভূতপূর্ব সাফল্যে আমরা কেবল আনন্দিতই নই, বরং অত্যন্ত গর্বিত। তাদের এই অর্জন মূলত সুশাসন এবং আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে প্রত্যাশা করছি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments