মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার ঐতিহ্যবাহী গরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মজিবুর রহমান। সঞ্চালনা করেন সহকারী সুপার মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এস এম মুসা। বিশেষ অতিথি ছিলেন পৌর কৃষক দলের সভাপতি আবু সাদেক খান দীপ, জেলা বিএনপির সদস্য মোস্তফা মাসুদ, কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, ছাত্রদল সভাপতি মাজহারুল ইসলাম আয়াতুল এবং ১নং মোগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল ইসলাম কমল।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা, পাঠদানের মান বৃদ্ধি এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে গুরুত্বারোপ করেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments