ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রভাবশালীর বিরুদ্ধে পৌর এলাকার শিমরাইলকান্দির সরকারি ১নম্বর খাস খতিয়ানের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুক্তা গোস্বামী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাকা স্থাপনার কিছু অংশ গুড়িয়ে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার হাবিবুর রহমান ভূইয়া ইট, বালু, কংক্রিট, পাথর, সিলেকশন বালুসহ নির্মান সামগ্রীর পাইকারী ও খুচরা বিক্রেতা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে বিজয়নগর উপজেলার সংযোগকারী সড়ক (সিমনা-ব্রাহ্মণবাড়িয়া) সড়কের শিমরাইলকান্দি এলাকার তিতাস নদীর প্রথম সেতু সংলগ্ন উত্তরদিকে তিন শতক জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। সেখানে তিনি ছয়টি দোকান ঘর নির্মাণ করছিলেন।
স্থানীয় লোকজন ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জায়গা দখলের বিষয়টি অভিযোগ পায় সদর উপজেলা প্রশাসন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুক্তা গোস্বামী সেখানে অভিযান চালান। অভিযানে পাকা স্থাপনার লিংটারসহ দেয়ালের কিছু অংশ ভেঙে গুড়িয়ে দেন।
স্থাপনা নির্মাণকারী হাবিবুর রহমান ভূইয়ার পক্ষে ভাতিজা দানু ভূইয়া জায়গটি রেল বিভাগ থেকে ইজারা নেয়া হয়েছে বলে জানান। জায়গাটি বিএস জরিপে সরকারি খাস খতিয়ানভূক্ত বলে দখলকারীদের জানানো হয়।
পরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুক্তা গোস্বামী দখলকারীরর আবেদনের প্রেক্ষিতে স্থাপনা সরাতে দানু ভূইয়াকে একদিনের সময় দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সদর উপজেলা ভূমি কার্যালয়ের লোকজন ও সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুক্তা গোস্বামী বলেন, বিএস ৫৭ দাগে এটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানভূক্ত খালের জায়গা। তারা যে জায়গা রেল থেকে ইজারা নিয়েছেন এটি সেই জায়গা নয়। তারা দাগ নম্বর ভুল করে সেখানে স্থাপনা নির্মাণ করছেন স্বীকার করে সময়ের আবেদন করেছেন। স্থাপনা না সরালে পুনরায় অভিযান চালিয়ে সব গুড়িয়ে দেয়া হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments