পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে, সদর থানার সামনেই অবস্থিত সিনান ট্রেডার্স নামের একটি গ্যাস ও ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের শাটারের হুক কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। বুধবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে দোকানের কর্মচারী দোকান খুলতে এসে শাটারের হুক কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি দোকানের মালিক, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে অবহিত করেন। ঘটনাস্থলে এসে মেহেদী হাসান দেখতে পান, দোকানের ক্যাশবক্স ভাঙা, সিসিটিভি ক্যামেরার সংযোগ (ক্যাবল) বিচ্ছিন্ন এবং দোকানের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। প্রাথমিকভাবে ক্যাশে থাকা প্রায় ৪৫ হাজার টাকা এবং কিছু ইলেকট্রনিক পণ্য চুরি হয়েছে বলে তিনি জানান। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও নিরূপণ করা যায়নি। মেহেদী হাসান বলেন, সদর থানার সামনেই যদি একটি ব্যবসাপ্রতিষ্ঠান নিরাপদ না থাকে, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় নিরাপদে ব্যবসা করবেন ? দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments