ভোলা প্রতিনিধি॥ ভোলায় ৩ কেজি গাঁজা ও ১৭০ পিচ ইয়াবাসহ নাজমা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছিফলী গ্রামের আমির হোসেনের বসত ঘরের মাঝের রুম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নাজমা বেগম ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছিফলী গ্রামের মো. আমির হোসেনের স্ত্রী। পুলিশ জানিয়েছেন সে একজন মাদক ব্যবসায়ী।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মো. আসাদুজ্জামান খান সংগীয় অফিসার ও ফোর্স সহ ভোলা সদর মডেল থানাধীন আলীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছিফলী গ্রামে অভিযান চালিয়ে আমির হোসেনের বসত ঘরের মাঝের রুম থেকে ৩ কেজি গাঁজা ও ১৭০ পিচ ইয়াবাসহ নাজমা বেগম নামের এক নারীকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments