ডেস্ক রিপোর্ট: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা বলেছেন, মামলা-হামলা ও পানিতে বিষ প্রয়োগ করে ম্রো ও ত্রিপুরাদের হত্যার ষড়যন্ত্র নয়, অবিলম্বে তাদের ৪০০ একর জুমভুমি বেদখলের পাঁয়তারা বন্ধ করতে হবে।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৫টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন।
“পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি দাও" এই স্লোগানে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক বান্দরবানের লামায় সরই ইউনিয়নের রেংয়েন পাড়াবাসীর একমাত্র পানির উৎস ঝিরিতে বিষ প্রয়োগের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনকারীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, পরিবেশ বিনষ্টকারী সকল রাবার বাগানের ইজারা বাতিলের দাবিতে এবং ত্রিপুরা ও ম্রোদের ৪০০ একর ভূমি বেদখলের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিপি’র ঢাকা শাখার উদ্যোগে উক্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রনেল চাকমার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অর্ণব চাকমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রূপসী চাকমা প্রমুখ।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments