মো: ইকবাল হোসেন, (কয়রা), খুলনা: খুলনার কয়রা উপজেলার আলোচিত ৩ খুনের তদন্ত ডিবি থেকে পিবিআই'র কাছে হস্তান্তর করেছে বিজ্ঞ আদালত। বুধবার (২৮ সেপ্টেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
দীর্ঘ ১১ মাসে ডিবি ৩ খুনের রহস্য উন্মোচনে করতে পারেনি। এতে বাদী কোহিনূর খানম তদন্ত ডিবি থেকে পিবিআই'র কাছে হস্তান্তরের আবেদন করেন। পরে বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করে পিবিআইকে মামলাটি তদন্তভারের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সহকারী আইনজীবী এস এম আব্দুর রাজ্জাক।
মামলার বাদী নিহত হাবিবুল্লাহ'র মা বলেন, আমার ছেলে, বৌ ও নাতনি খুনের সঠিক তদন্ত হচ্ছেনা। মুল খুনিরা ধরা ধোঁয়ার বাইরে। তাই মামলাটি ডিবি থেকে পিবিআইতে তদন্তের আবেদন করি।
উল্লেখ্য গত বছর ২৫ অক্টোবর রাতে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের হাবিবুল্লাহ, স্ত্রী বিউটি ও মেয়ে হাবিবাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments