কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। অপরিকল্পিতভাবে ফেলা জিও ব্যাগ পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে পর্যটকের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ব্যাগ ছিড়ে বালু বেরিয়ে এসেছে। অনেক জিও ব্যাগের উপর শ্যাওলা জমে পিছলা হয়ে গেছে। আবার কোথাও কোথাও জিও ব্যাগ সরে গিয়ে ছোটো-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় পর্যটকরা জোয়ারের সময় সমুদ্রে গোসলে নেমে প্রায়শই দুর্ঘটনায় পতিত হচ্ছেন। ঈদের ছুটিতে কুয়াকাটায় আসা অন্তত অর্ধশতাধিক পর্যটক গোসলে নেমে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুধুমাত্র জিও ব্যাগ ফেলে সাগরের অব্যাহত ভাঙন রোধের এই চেষ্টাকে অর্থের অপচয় বলে দাবি করেন পর্যটকসহ স্থানীয়রা। তাদের দাবি, স্থায়ীভাবে কাজ না করে এভাবে জিও ব্যাগ ফেলে বরং সৈকতের সৌন্দর্যকেও নষ্ট করা হচ্ছে। সেই সঙ্গে দুর্ঘটনা ও ভোগান্তি বাড়ছে। এভাবে সৌন্দর্য বিলীন হলে যেকোনো সময় ভ্রমণপিপাসুরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নেবেন বলে আশঙ্কা তাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগ ও সাগরের প্রবল জোয়ার আর ঢেউয়ে বালু ক্ষয়ের কারণে প্রতিবছরই ভাঙছে কুয়াকাটা সমুদ্র সৈকত। একই সাথে বিলীন হচ্ছে এলাকার বিভিন্ন স্থাপনা। নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। সৈকত রক্ষার নামে পাউবো কয়েক দফায় কোটি কোটি টাকা ব্যয় করলেও বা¯Íবে তেমন কাজে আসেনি। উল্টো খানাখন্দের কারণে পর্যটকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
পর্যটক জহিরুল ইসলাম বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগলেও সৈকতের অবস্থা খুবই খারাপ। যত্রযত্র বালু ভর্তি জিওব্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাও আবার শ্যাওলা পাড়া পিচ্ছল অবস্থয় রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে পুরনো স্থাপনার অংশবিশেষ জেগে উঠেছে। এতে মারাত্মক দূর্ঘটনা হওয়ার আশংকা করেছেন তিনি।
অপর এক পর্যটক সিফাত বলেন, এসব জিও ব্যাগ থেকে বালু বেরিয়ে এসে ছোটো-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে সৈকতের সৌন্দর্য নষ্ট হওয়া ছাড়াও বিশেষ করে জোয়ারের সময় গোসলে নেমে অনেকে আহত হচ্ছেন।
বীচ ট্যুরিজমের স্বত্ত্বাধিকারী মো.আনোয়ার হোসেন আনু বলেন, বর্তমানে যে স্থাপনার অংশবিশেষ বেরিয়ে এসেছে সেগুলো অপসারন করা প্রয়োজন। এর আগেও বেশ কিছু ভবনের অংশ বিশেষ বেরিয়ে এসেছিল। সেগুলো অপসারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো.রবিউল ইসলাম বলেন, পুরনো স্থাপনার অংশ বিশেষ এবং জিও ব্যাগ অপসারণে দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments