জাবি প্রতিনিধি: আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইংরেজী বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী (৪৮ তম আবর্তন) মেহেদী মামুন সভাপতি ও বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী (৪৯ তম আবর্তন) সুমাইয়া সুমু সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
২৮ জানুয়ারি বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত বিশেষ আড্ডা 'পান্ডুলিপি করে আয়োজন' শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী কমিটির আহ্বায়ক সাদিকুর রহমান।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে সাঈদ ইব্রাহিম রিফাত, সাংগঠনিক সম্পাদক পদে পংকজ ফ্রান্সিস,
দপ্তর সম্পাদক পদে আসিফ আমিনুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জুবায়ের ইসলাম ও জিয়ান, অর্থ সম্পাদক পদে রায়হেনা আক্তার এর নাম ঘোষণা করা হয়।
এছাড়া কার্যনির্বাহী সদস্য রয়েছেন হিসেবে সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাদিকুর রহমান ও সাবেক সভাপতি সাবিহা ইসলাম।
এবারের বই মেলায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রকাশিতব্য বই নিয়ে করা 'পাণ্ডুলিপি করে আয়োজন' অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দর্শন বিভাগের অধ্যাপক ড. শওকত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রভাষক অবেদুল্লাহ আল মাসুম, লালমাটিয়া মহিলা কলেজের প্রভাষক মঈন মুনতাসীর ও কবি তসলিম হাসান, কবি ফারুক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments