আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৩। এতে পর্যবেক্ষকরা বিপজ্জনক সুনামির সম্ভাবনার সতর্কবার্তা দিয়েছেন।মঙ্গলবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায় । খবর এএফপি’র।
সংস্থাটি জানায়, ইন্দোনেশিয়ার মৌমার শহরের একশ’ কিলোমিটার উত্তরে গ্রিনিচ মান সময় ০৩২০ টায় এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ফ্লোরেস সী’র তলদেশের প্রায় সাড়ে ১৮ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকায় বিপজ্জনক সামুদ্রিক ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।
ইউএসজিএস জানায়, এতে হতাহতের সম্ভাবনা কম থাকলেও ,উল্লেখ করা হয় যে এই অঞ্চলে সংঘটিত সাম্প্রতিক বিভিন্ন ভূমিকম্পে সুনামি ও ভূমিধসের মতো দ্বিতীয় ঝুঁকিপূর্ণ অনেক ঘটনা ঘটতে দেখা যায়, যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়।
ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে দেশটিতে বারবার ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
২০০৪ সালে ইন্দোনেশিয়ায় রিখটার স্কেলে ৯.১ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়। দেশটির সুমাত্রা উপকূলে আঘাত হানা এ ভূমিকম্পের কারনে সৃষ্ট সুনামি ও ভূমিধসের ফলে এ অঞ্চলজুড়ে ২ লাখ ২০ মানুষ প্রাণ হারান। এদের মধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার ইন্দোনেশিয়ার নাগরিক।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments