বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে আজ ৯ সেপ্টেম্বর ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হল ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সমাজে অস্বাভাবিক মৃত্যু প্রতাশিত নয় উল্লেখ করে তিনি বলেন, আত্মহত্যা প্রবণতা রোধে তরুণ প্রজন্মকে সচেতন, সক্ষম ও আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে হবে।
এই মানববন্ধন কর্মসূচিতে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকসহ শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন । স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, প্রতিবছর ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ‘Professional Master of Population Health (MPH) Program’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ২৭ নভেম্বর ২ ...
সব মন্তব্য
No Comments