ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে মাচা ছিড়ে লাকড়ির নিচে চাপা পড়ে সামিয়া (১০) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যুও খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ শিশু ছাত্রী।
শনিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার কাচিয়া ইউনিয়নের একটি বালিকা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া ওই এলাকার মো. বাবুলের মেয়ে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ শিশু শিক্ষার্থী। তাদের বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৯), মো. গিয়াসউদ্দিনের মেয়ে উম্মে হাবিবা (৯), হাবিবুর রহমনের মেয়ে সামিয়া (১০), মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১১)।
আহত শিক্ষার্থী ও তাদের স্বজনরা জানান, কাচিয়া ইউনিয়নের খাতুন দারুল তাকওয়া বালিকা মাদ্রাসার একটি কক্ষে হঠাৎ করে মাচা থেকে লাকড়ি (কাঠ) নিচে পড়ে যায়। এ সময় লাকড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সামিয়ার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন হাসপাতালের চিকিৎসারত ডাক্তার ডা. রেজওয়ান জানান, আহতদের মাথাসহ বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। তবে আপাতত আশঙ্কার কিছু নেই।
এ বিষয়ে জানতে মাদ্রাসার পরিচালক মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments