মো.পাভেল ইসলাম রাজশাহীঃ আরএমপি মতিহার থানা অভিযানে চোরাই ২টি ল্যাপটপ ও ৫ টি মোবাইল ফোন উদ্ধারসহ ৬ জন সংঘবদ্ধ চোর চক্রের সদস্য কে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মতিহার তালাইমারী পাওয়ার হাউজ এলাকার শাহাদাত হোসেন (২০), অনিক (২২), রতন (২১), আকাশ আহাম্মেদ জুন (২৩), রবিউল ইসলাম (২৩), আনোয়ার হোসেন (৩৫)।
জানা গেছে, রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর তালাইমারী এলাকার ভাড়া বাসা হইতে গত ইং ১৯/০৯/২০২২ তারিখ ভোর ৫ টার দিকে শিক্ষার্থীর ব্যবহৃত একটি IPHONE XR ৫৫ হাজার টাকা ও রুমের তালা খুলে ভিতরে প্রবেশ করে অজ্ঞাতনামা চোরেরা মোবাইল ফোনটি চুরি করে পালিয়ে যায়। এ সংক্রান্তে শিক্ষার্থী অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মতিহার থানার গত ২১/০৯/২০২২ তারিখ মামলা করে। মামলা নং-১৮।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিনের নেতৃত্বে ও আরএমপি সাইবার ইউনিটের সহায়তায় অভিযান পরিচালনা করে রুয়েট শিক্ষার্থীর মোবাইল ফোন উদ্ধার সহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
চোরের দেওয়া তথ্য মোতাবেক তাহার সহযোগীর চোরদের সনাক্ত করে বিভিন্ন এলাকা হইতে চুরি হওয়া ল্যাপটপ প্রিন্টারসহ আরো ৪ টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ৫ জন চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন মতিহার থানায় আছে প্রকৃত মালিকদের মতিহার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments