সৈয়দ মাহামুদ শাওন , রাজশাহী অফিস : তানোরে স্থানীয় পর্যায়ে শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শিশু ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এ প্রতিপাদ্য নিয়ে (৪ আগস্ট) সোমবার সকালে মুন্ডুমালা শহীদ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এরিয়া সিনিয়র ম্যানেজার লোটাস চিসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক দুরুল হোদা, তানোর এরিয়া সিনিয়র পোগ্রাম অফিসার এন্ড্রিকাস মূর্ম,চাইল্ড প্রটেকশন অফিসার নন্দিনী রোজারিও, স্পন্সরসীপ সিস্টেম অফিসার খ্রিস্টিনা অধিকারী ও তানোর এপির বিভিন্ন ফেসিলিটেটরবৃন্দ।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর যুবশক্তি এবং বহুমুখিক অংশীদারিত্বে অগ্রগতির বিষয় গুরুত্ব পায়।সমাবেশে তানোর এপির শিশু ও যুব ফোরামের সদস্যরা বিভিন্ন দেয়ালিকা প্রদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments